মোঃ বিপ্লব সরকার।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক চাঁদপুর শহরের তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা নেতৃত্বে চাঁদপুরের ওয়ারলেস বাজার ও চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য এবং আমদানি কারকের সঠিক তথ্য না পাওয়ায় চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং কমপ্লেক্সে পিক এন্ড পে সব কে ২০ হাজার টাকা, শহরের ওয়ারলেসবাজারে মাংস বিক্রিতে অনিয়ম পাওয়ায় মেসার্স নীরব মাংসের দোকান কে ৫,০০০ টাকা, ওয়ারলেস বাজারে মুরগি বিক্রেতাকে অনিয়মের কারণে দুই হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ ও চাঁদপুর শহরের পেট্রোল পাম্প গুলো পরিদর্শন করা হয়। চাঁদপুর জেলা ক্যাবের প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার এবং বাংলাদেশ পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।