শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বিভিন্ন অনিয়মের কারণে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে  চারটি  প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা।

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

মোঃ বিপ্লব সরকার।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক চাঁদপুর শহরের চারটি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল ৭ মে বৃহস্পতিবার বিকেলে  চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা নেতৃত্বে  চাঁদপুরের বিপণীবাগ বাজার ও হাজি মহসিন রোড  এলাকায়  ভ্রাম্যমান আদালত  পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী শহরের  বিপনীবাগ বাজারে মুদি দোকানে মূল্য তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিযে  না রাখায় এবং হালনাগাদ না রাখার কারণে দুটি মুদি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

শহরের হাজী মহসিন রোডে অবস্থিত মেট্রো বেকারি কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান  আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা এই তিনটি প্রতিষ্ঠানকে এসব অনিয়মের কারণে মোট৪৪ হাজার টাকা জরিমানা আরোপ করেন।এই জরিমানার আদেশ দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা  এবং আরোপিত জরিমান অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় তাৎক্ষণিক পরিশোধ করেন। এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপনিবাগ বাজারে মাছ বাজার,  মাংসের দোকান, মুরগির দোকান, সবজির  দোকান এবং হাজী মহসিন রোডে অবস্থিত আলী বেকারিটিও পরিদর্শন করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিকনির্দেশনা দেন। এছাড়াও অপরদিকে শহরের হাজী মহসিন রোড এলাকায় মধুময় লাইভ বেকারি এন্ড সুইটস কে খাবারে  অনুমোদিত বিহীনরং খাদ্যে ব্যবহার অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য উৎপাদন কোনরকম অনুমোদন ছাড়াই উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।  আরোপিত জরিমান অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিক পরিশোধ করেন। এবং অঙ্গীকার করে স্বাক্ষর দেন আগামী অল্প সময়ের মধ্যে সে এ ধরনের অপরাধ পুনরায় আর করবেন না  এবং মিথ্যা জ্ঞাপন দেবেন না দোকানের ট্রেড লাইসেন্স,বি এস টি আই সহ অন্যান্য দপ্তরের সকল লাইসেন্স  করে নেবেন। এছাড়া নিয়মিত মনিটরিং কয়েকটি দোকান পরিদর্শন করেন। অভিযানে সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন  চাঁদপুর জেলা  ক্যাবের প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার  এবং বাংলাদেশ পুলিশের  একটি  টিম।  জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে,পর্যায়ক্রমে বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানায় সেমাইকারখানা এবং হোটেল রেস্টোরায় যেখানে অনিয়ম থাকবে   এ ধরনের ভ্রাম্যমান আদালত  অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com