বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ৩৮,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

মোঃ বিপ্লব সরকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের দেবপুর বাজার ও জেলখানা সংলগ্ন আশিকাটি এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন নিম্নমানের বিভিন্ন ধরনের শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মিজি এন্টারপ্রাইজ  কে ২০,০০০/- টাকা, মেয়াদবিহীন আইসক্রিম সংরক্ষণ করায় প্রধানিয়া ফুড প্রডাক্টস কে ৫,০০০/- টাকা, গ্যাসের লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না থাকায় মেসার্স মিজি এন্টারপ্রাইজ কে ১০,০০০/- টাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আবু সাইদ এন্টারপ্রাইজ কে ৩,০০০/-টাকাসহ মোট ৩৮,০০০/- টাকা  জরিমানা  আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এসময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ  এর তারিখ উল্লেখবিহীন বিভিন্ন ধরনের শিশু খাদ্য ধ্বংস করা হয়।  এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা ক্যাবের প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি  টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com