মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রংপুর জেলা জজ চাঁদপুর এর কৃতি সন্তান তানিয়া কামাল 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে
মানিক দাস // বেগম তানিয়া কামাল হলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বর্তমানে তিনি রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের জুন ২০২৬-এ আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে ৫ বছর চাকরি পূর্তিতে তাকে সিনিয়র জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের সর্বোচ্চ বেতন স্কেল প্রদান করা হয়।
ইতি পূর্বে তিনি ২০২১ সালে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) পদ থেকে পদোন্নতি পেয়ে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে নিযুক্ত হন।২০১৯ সালেও তিনি হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
চাঁদপুরের পালপাড়া নিউ ট্রাক রোড এলাকার  বাসিন্দা সিনিয়র আইনজীবী এস এম কামাল উদ্দীন এবং  আক্তার জাহান বেগমের জৈষ্ঠ্য সন্তান।
তানিয়া কামাল চাঁদপুর এর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান  মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে  ৫ম শ্রেনি ও ৮ম শ্রেনিতে বৃত্তি লাভ করেন । এস এস সি তে কুমিল্লা শিক্ষা বোর্ডে ১০ তম স্হান অর্জন করেন। এইচএসসি তে  ৫ম স্হান  অর্জন করেন।  পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে ল ডিপার্টমেন্ট এ অনার্স, মাষ্টারস সম্পন্ন করেন।
চাঁদপুর তথা সারাদেশের নারীদের এক অনুপ্রেরণার নাম তানিয়া কামাল।  তিনি নারী সমাজের আলোকবর্তিকা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com