সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের সহায়তা নিয়ে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে এসে অফিস কক্ষে অডিট কার্যক্রম শুরু করেন লাকসামের অডিট টিম ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ‌্যায়  চট্টগ্রাম থে‌কে আসা টিম অডিট চলাকালে চলতি বছরের জানুয়ারি ২৫ তারিখ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এক মাসের হিসাবে ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকার হিসাব গরমিল পান। টাকা গর‌মি‌লের কার‌নে কালীবা‌ড়ি কোর্ট স্টেশ‌নের টিএলআর (অস্হায়ী) আলাউদ্দি‌নকে আটক করেন।এ বিষয়ে চাঁদপুর কোর্ট স্টেশ‌নের মাষ্টা‌রের দা‌য়ি‌ত্বে থাকা পোর্টার এস এম হা‌বিব উল‌্যা খান বাদি হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেন।পরদিন শনিবার আটক টিএলআর (অস্হায়ী) আলাউদ্দি‌নকে কোটে উপস্হাপন করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ কর বলেন, কোর্ট স্টেশন অফিস থেকে সরকারি টাকা অডিটে গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেয়ায় আমরা একজনকে আটক করেছি। স্টেশন মাস্টার হাবিবুর রহমান অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে। তারপর আইনি ব্যবস্হা গ্রহন করা হবে।
চাঁদপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার ইকবাল হোসেন জানান, কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্ম অফিস কক্ষে অডিট টিম হিসাব নিকাশে গরমিল পায়।প্রায় আড়াই মাসের হিসাবে  ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে তার ব্যাক্তিগত কাজে খরচ করে ফেলে।
চাঁদপুর কোর্ট স্টেশ‌নের মাষ্টা‌রের দা‌য়ি‌ত্বে থাকা পোর্টার এস এম হা‌বিব উল‌্যা খান   ব‌লেন, আ‌মি কালী বা‌ড়ি স্টেশ‌নের পোর্টা‌রের দ‌য়ি‌ত্বে আ‌ছি,  এ বিষ‌য়ে এক‌টি তদন্ত টিম কাজ কর‌ছে তদ‌ন্তের প‌রে বিষয়‌টি প‌রিষ্কার হ‌বে। আ‌মি এ বিষ‌য়ে তেমন কিছু জা‌নি না কর্তৃপক্ষ জা‌নে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা টিএলআর (অস্হায়ী) আলাউদ্দি‌ন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার টাকা আর্তসাতের সাথে সম্পূর্ন ভাবে  জড়িত রয়েছে চাঁদপুর কোর্ট স্টেশ‌নের মাষ্টা‌রের দা‌য়ি‌ত্বে থাকা পোর্টার এস এম হা‌বিব উল‌্যা খান। তার সম্পৃক্ততায় টাকা আত্মসাৎ করেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com