শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

কচুয়ায় সেহেরির সময় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে সেহেরি খাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোরে সেহেরি খাওয়ার জন্য সবাই ঘুম থেকে ওঠেন। রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে জানা যায়, গ্যাস লাইনে আগে থেকেই লিকেজ ছিল। চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং রান্নাঘরে থাকা তিনজন দগ্ধ হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ভর্তি দেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়া জখম হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
কচুয়া থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com