অভিজিত রায় ।। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে বিশাল টিনশেড গোডউনে তৈরি হচ্ছিল অবৈধ পলিথিন।

আধুনিক যন্ত্রে তৈরি অবৈধ পলিথিন কারখানাটি থেকে তৈরী হয়ে বিক্রি করা হচ্ছিল চাঁদপুরসহ বিভিন্ন জেলায়। পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার বিকেলে (২১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্যান্ডস্থ স্বর্ণখোলা রোডের হরিজন সম্প্রদায়ের আবাসান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কারখানাটি থেকে ১৭৭৪ কেজি পলিথিন ও পলি পিপি জব্দসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মাসুদ রানা।
অভিযানের বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ;মিজানুর রহমান বলেন, চাঁদপুর সদর উপজেলা বাসস্যান্ডস্ত হরিজন কলোনীর সামনে অবৈধভাবে পলিথিন তৈরি করা হচ্ছে। গোপন সংবাদের বিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীসহ আমরা এখানে আসি। এখান এসে দেখি বেশ বড় একটি সেড জায়গার মালিকের কাছ থেকে গোডাউন হিসেবে ভাড়া নিয়ে অবৈধ পলিথিন তৈরি করছিল। আমরা তৈরি পলিথিন ও পলিথিন তৈরির দানা জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গগ্রহন করবো।