শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

চাঁদপু‌রে ক্যাব`র মানববন্ধন ও‌ স্মারক‌লি‌পি প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোটার // জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্হা গ্রহনের দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে‌ছে।

গশনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন শে‌ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলি‌পি প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলাতে ও নিয়মিত বাজার দারকিমূলক অভিযান পরিচালনা করে
আসছে। তবে সম্প্রতি ঢাকায় পরিচালিত একটি বাজার অভিযানে সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দৃঢ়ভাবে মনে করে, এ ধরনের
পরিস্থিতি যাতে অত্র জেলায় কোনোভাবেই তৈরি না হতে পারে, সে জন্য আগাম ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রযোজন। জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় হতে পরিচালিত বাজার তদারকিমূলক
অভিযানগুলো নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন হওয়া ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রযোজন। আমরা চাঁদপুর জেলা ক্যাব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জেলা ক্যাবের সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্যাবের সাবেক সাধারন সম্পাদক ও সুজনের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন, সহ সভাপতি সাতারু ছানাউল্যাহ খান,সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, প্রচার সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ড্রাগ এন্ড ক্যামিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি সুভাষ চন্দ সাহা, জেলা ক্যাব সদস্য উজ্জ্বল হোসাইন, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম লিমন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com