শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

চাঁদপুরে খাদ্য গুদামে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের হঠাৎ পরিদর্শন

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
  সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই খাদ্য গুদামে উপস্থিত হয়ে তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান বলে জানান।
পরিদর্শনকালে গুদামের ভেতরে অসংখ্য খালি বস্তা পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান এমপি। তিনি প্রশ্ন তোলেন—সরকারি খাদ্য গুদামে কেন এত খালি বস্তা অব্যবস্থাপনায় পড়ে থাকবে এবং এগুলোর হিসাব কীভাবে সংরক্ষণ করা হচ্ছে।
গুদামের চাবি ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি জানতে চান, কী কারণে লেবার সর্দারের কাছে গুদামের চাবি রাখা হয়েছে এবং কীভাবে তা ব্যবহার হচ্ছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারি খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এখানে নিয়মনীতি পরিবর্তন করা প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীদের আরও সজাগ থাকতে হবে। আমি আজ এসেছি, আবার যে কোনো সময় আসতে পারি। যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সম্পদ রক্ষায় যা করণীয়, আমি তাই করবো।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি গুদামের সার্বিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার তাগিদ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শন সরকারি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের সম্পদ সুরক্ষা ও খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com