শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব  প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়  কর্তৃক  চাঁদপুরের কোর্ট স্টেশন ও হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার ও নষ্ট  পঁচা আচার সংরক্ষণ করার অপরাধে বাঙালিয়ানা রেস্টুরেন্ট কে ১০,০০০/- টাকা এবং বীজে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন প্যাকেটজাত করার অপরাধে নিউ বীজ ঘর কে ৫,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নষ্ট পঁচা আচার   ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com