বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

চাঁদপুরে নবজাতক মৃত্যুর ঘটনায় জেনারেল হাসপাতাল ভাঙচুর// ৫ লাখ টাকায় রফাদফা

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা। নবজাতক কন্যা শিশুটির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি।পরিশেষে তা ৫ লাখ টাকায় রফাদফা করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে ১১ টায় শহরের তালতলা এলাকার চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ আমিনুল ইসলাম ঘটানাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রোগীর স্বজনদের শান্ত করেন।
নবাজতক শিশুটি শহরের পুরাণবাজার এলাকার ২ নং ওয়ার্ডের প্রবাসী ইসমাইল পালোয়ান ও নার্গিস বেগমের ৩য় সন্তান।
নবজাতক শিশুটির খালা তন্বি ও বোন ফিরোজা জানান, গত ২৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নার্গিস বেগম কে হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর সাড়ে ১২টায় সিজারের প্রস্তুতি নেন ডাঃ জান্নাতুল নাঈমা। পরে একটি কন্যা নবজাতকের জন্ম হয়। হাসপাতালের নার্সরা নবজাতককে শিশু চিকিৎসককে দেখাতে বলেন। সেই মোতাবেক হাসপাতালের শিশু চিকিৎসক মেহেদীকে দেখানো হয়। চিকিৎসক শিশুটিকে দেখে বলছেন বাচ্চা সুস্থ আছে। হঠাৎ পরেরদিন ১ মার্চ রোববার সকাল ১১ টায় শিশুটিকে অন্য চিকিৎসক দেখানোর জন্য বললে আমরা দ্রুত চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ মার্চ সোমবার ইফতারের পর নবজাতক বাচ্চাটি মারা যায়।
তারা আরো বলেন, বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় ময়লা খেয়েছে, তারা ময়লা ওয়াশ করে নাই, অক্সিজেন দেয় নাই। হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স ও চিকিৎসকদের অবহেলায় শিশুটি মারা গেছে।
হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর খান বলেন, সিজারে বাচ্চাটি হওয়ার পর হাসপাতালের শিশু চিকিৎসক মেহেদীকে দেখানো হয়। পরে অন্য একজন শিশু চিকিৎসককে দেখানোর জন্য রোগীর স্বজনদের বলা হয়। বাচ্চাটির স্বজনরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ডাঃ আজিজ কে দেখিয়েছেন। আর বাচ্চাটি সদর হাসপাতালে মারা গেছে।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই আমিনুল ইসলাম বলেন, খবর পয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উত্তেজিত স্বজনদের শান্ত করা হয়।
পরে রাত ১২ টায় ঘটনার খবর শুনে হাসপাতাল পরিদর্শন করেন চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাত সাড়ে ১২ টায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা আলোচনায় বসেন। পরে উভয়ের সম্মতিক্রমে ৫ লক্ষ টাকায় বিষয়টি রফাদফা করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com