বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

চাঁদপুরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

বুধবার ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় আজ ২২ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com