শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অতিথিরা বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের ঐক্যই হলো একটি জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। পরিবেশক ব্যবসায়ীরা উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে বাজার ব্যবস্থাকে সচল রাখেন। তাদের সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, চাঁদপুরের ব্যবসায়ী সমাজ অতীতেও বিভিন্ন দুর্যোগ ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে জেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কাজ করতে হবে। রমজানের এই পবিত্র মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়—এ শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের আলোচনা সভা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে।
চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক আবদুল্লাহ আল ইমরান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন, বিশিষ্ট চিকিৎসক ডা. নুরে আলম, ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর ফেমাস হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস উল্যাহ, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরীসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com