শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

জাতীয় আদিবাসী পরিষদের চাপাইনবয়াবগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
ছোটন সরদার
জাতীয় আদিবাসী পরিষদের চাপাইনবয়াবগঞ্জ জেলা সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের আহ্বায়ক বিরেন বেশরার সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, বক্তব্য রাখেন  রুপচান লাকড়া, মুকুল বিশ্বাস,ছোটন সরদার, নলিন চন্দ্র সরকারসহ আরও অনেকে।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।
আলোচনা পর্বে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি, বাবুলাল ট্রপ্প্যকে সাধারণ  সম্পাদক ও রুবেল হাঁসদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট চাপাইনবয়াবগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত নেতারা আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com