শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

ইঞ্জিন ত্রুটিতে চাঁদপুর থেকে  মেঘনা এক্সপ্রেস ৬ ঘন্টা বিলম্বে ছেড়ে গেল // দুর্ভোগে যাত্রীরা

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস// চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৬ ঘন্টা বিলম্বে চট্টগ্রামের পথে ছেড়ে গেছে । এতে করে চাঁদপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা দীর্ঘ সময় আটকা পড়েন এবং ভোগান্তিতে পড়েন।
চাঁদপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোর ৫টায় মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলে ও যাত্রার আগেই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি প্লাটফর্মেই থামিয়ে রাখা হয় ।
পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে ক্রুটিপূর্ন ইঞ্জিনসহ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর স্টেশন ছেড়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন  প্লাটফর্মের স্টেশন মাস্টার মারুফ হোসেন  জানান, ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি সময়মতো ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন ইঞ্জিন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ইঞ্জিন এসে বগিগুলো সংযুক্ত করার পর সকাল  ১১টার দিকে ট্রেনটি চাঁদপুর থেকে  চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে দীর্ঘ অপেক্ষার কারণে সকল বয়সী যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধান ও নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com