রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
The Ultimate Overview to Offline Slot Machine: Everything You Need to Know চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা। The Ultimate Overview to Safe Online Gambling Approving Bitcoin: The Development of Casinos and Cryptocurrencies Ideal Mobile Online Online Casino: A Comprehensive Overview for Gamblers চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পত্রিকাটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেও কাজ করে যাচ্ছে ……চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন  চাঁদপুর-৩ আসনে ধানের শেখ ফরিদ আহমেদ মানিককে গণঅধিকার পরিষদের সমর্থন  নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা।
নিজস্ব প্রতিবেদক।।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়  কর্তৃক  চাঁদপুরের তালতলা  এলাকায়  অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদ উত্তীর্ণ বোরহানি ফ্রিজে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অপরাধে কালাম বিরিয়ানি হাউজ কে ১৫,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ বোরহানি ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের  একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com