মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ১৩,০০০/- টাকা জরিমানা। Online Gambling Enterprise Canadian Payment Techniques: A Comprehensive Overview Admiral X Casino: бездепозитный бонус, который стоит попробовать মতলবে দু সন্তান নিয়ে  নিয়ে  প্রবাসীর স্ত্রী উধাও, থানায় জিডি  মতলবে শাশুড়িকে হ/ত্যা, পুত্রবধূসহ পরকীয়া প্রেমিক গ্রেপ্তার চাঁদপুর শহরের রেড চিলির ইফতার কিনতে ক্রেতার ভীড়  আইইডির নির্বাহী পরিচালকের রাজশাহী কর্ম এলাকা পরিদর্শন ‘সন্তোষজনক চাঁদপুরস্হ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের  ২৫ তম সাধারণ সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল: অবহেলিত মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করার অঙ্গীকার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।হাজীগঞ্জে  ২টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- টাকা জরিমানা।

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ১৩,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়  কর্তৃক  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোয়াল ভাওর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জিলাপিতে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি ও পঁচা আলু দিয়ে চপ তেরির অপরাধে বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটমিট কে ৫,০০০/- টাকা, জিলাপিতে ক্ষতিকর রং দেওয়ায় আল্লাহর দান হোটেল কে ৩,০০০/- টাকা এবং মুদি দোকানের মধ্যে অসাস্থ্যকর পরিবেশে মুরগী জবাই করার অপরাধে ওলিওল্লাহ স্টোর কে ৫,০০০/- টাকাসহ মোট ১৩,০০০/- টাকা জরিমানা  আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় রং মিশ্রিত জিলাপি ও নষ্ট পঁচা আলু ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com