পরে তারা মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে মেয়েটি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে প্রবাসীর বাড়িতে অবস্থান করছিল।
তবে মেয়ের পরিবার তার নিখোঁজের বিষয়টি জানিয়ে ধামরাই থানায় ডায়েরি করে। ধামরাই থানা পুলিশ, চাঁদপুর মডেল থানার পুলিশের সহযোগিতায় প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় প্রবাসীর পরিবার গাড়ির সামনে দাঁড়িয়ে হট্টগোল শুরু করে এবং মেয়েটিকে পুনরায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা জানায়, প্রবাসী শাহ পরান আগে চারবার বিয়ে করেছে এবং তার এক মেয়েও রয়েছে। তবুও মোবাইলের মাধ্যমে নতুন মেয়েদের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করছেন। মিথিলার সঙ্গে তার সম্পর্কও সেই নিয়মের অংশ।
প্রবাসীর বোন জানান, শাহ পরান ভালোবেসে বিয়ে করেছে এবং মেয়েটিও স্বেচ্ছায় বাড়িতে এসেছে। তবে মেয়ের পরিবার তাকে জোরপূর্বক থানায় নিয়ে গেছে।
ধামরাই থানার পুলিশ জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। প্রবাসীর পরিবার পুনরায় তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। মেয়েটিকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।