শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

স্বামী-শাশুড়ির সাথে ঝগড়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার // স্বামী আটক 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্বামী ও শাশুড়ির সাথে দীর্ঘদিনের ঝগড়া-বিবাদের পর এই মর্মান্তিক পরিণতি বলে জানা গেছে।
নিহত গৃহবধূর নাম মুন্নি আক্তার (১৯)। তিনি চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর চন্ডীপুর ইউনিয়নের মিয়া রাজা বাড়ির মনির হোসেনের মেয়ে। কিছুদিন আগে তার বিয়ে হয় শাহমাহমুদপুর ইউনিয়নের রং বলিয়া গ্রামের রবিউলের ছেলে লিটন গাজীর সাথে।
পরিবারের তথ্য অনুযায়ী, বিয়ের পর থেকেই মুন্নি আক্তারের সাথে তার স্বামী ও শাশুড়ির প্রায়ই ঝগড়া হতো। এসব নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
ঘটনার দিন, স্বামী ও শাশুড়ির সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মুন্নি আক্তার। পরে ঝুলন্ত অবস্থা থেকে  তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে দুপুর সোয়া ১২ টায়  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর হাসপাতালে মুন্নি আক্তারের স্বজনরা এসে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং হট্টগোলের ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত স্বামী লিটন গাজীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
এদিকে, ঘটনার পর শাশুড়ি ফাতেমা বেগম থানায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মুন্নি আক্তারের পরিবার অভিযোগ করে বলেন মুন্নির স্বামী লিটন গাজী ও শাশুড়ি ফাতেমা বেগম পরিকপ্লিত ভাবে মুন্নিকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পুলিশ ঘটনাস্হলে যাবার আগেই তারা মুন্নির মরদেহ ঝুলন্তবস্হা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর খবর পেয়ে মুন্নির শাশুড়ি ফাতেমা বেগম হাসপাতাল পালিয়ে যায় বলে অভিযোগ তুলে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় মুন্নি আক্তারের পরিবার স্বামী ও শাশুড়িকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com