স্টাফ রিপোটার // আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রা দেবীর আষাঢ়ের রথ যাত্রা প্রথম রথ যাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চাঁদপুর পুরান বাজার জগন্নাথ মন্দিরে আয়োজনে সপ্তাহ ব্যাপী ধর্মীয় ব্যাপক কর্মসূচী ।
গতকাল ১৫ জুলাই বুধবার সকাল ৬ টায় শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে গুন্ডিচা মার্জনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় নবকলেবর রূপে শ্রী শ্রী জগন্নাথ দর্শন আরতী। সন্ধ্যা ৬ টায় অধিবাস কীর্তন। রাত ৮ টায় জগন্নাথ দেবেন লীলামৃত পাঠ পুরান বাজার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টায় হোম যজ্ঞ । সকাল ১১ টায় ভোগ আরতি, ভজন কীর্তন। দুপুর ১ টায় জগন্নাথ দেবেন লীলামৃত পাঠ করা হবে । পাঠ করবেন কুমিল্লার পাঠক অধ্যাপক ডাঃ শশধর দাসাধীকারি ও আলীগঞ্জের রতন দুলাল দেবনাথ। বিকাল ৪ টায় পুরান বাজার জগন্নাথ মন্দির প্রাঙ্গন থেকে রথের বণ্যাঢ্য শুভাযাত্রা বের হবে।
১৭ ও ১৮ জুলাই শুক্র ও শনিবার সকাল ১১ টায় ও সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও আরতি কীর্তন করা হবে।পরে ভাগবত পাঠ করবেন বি- বাড়িয়ার পাঠক কৃষাণ দেবনাথ। ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত সকাল ১১ টায় ও সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও আরতি কীর্তন করা হবে।পরে ভাগবত পাঠ করবেন সুনামগঞ্জের পাঠক হিমাদ্রী রায় প্রান্ত। ২২ জুলাই বুধবার সকাল ১১ টায় ও সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও আরতি কীর্তন করা হবে।পরে ভাগবত পাঠ করবেন সাতক্ষীরার প্রদীপ কৃষ্ণ পাঠক কৃষ্ণ দাস। তবে এ বছর সকল পাঠক তাদের পুর্নাঙ্গ যন্ত্র সঙ্গীতের সেট নিয়ে আসবেন।
২৩ জুলাই বৃহস্পতিবার শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে সকাল ৯ টায় বিশ্ব শান্তি মঙ্গল কামনায় হোম যঞ্জ অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় ভোগ আরতি ভজন কীর্তন, দুপুর ১ টায় জগন্নাথ লীলামৃত পাঠ সাতক্ষীরার প্রদীপ কৃষ্ণ পাঠক কৃষ্ণ দাস।বিকাল ৪ টায় শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের উল্টো যাতা অনুষ্ঠিত হবে।
অপর দিকে চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইসকন মন্দির থেকেও জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হবে। নতুন বাজার এলাকার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির থেকেও শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি স্থাপন করে আষাঢ়ের রথযাত্রা আনা হবে।