শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তৃতীয়বারের মতো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চাঁদপুর জেলা জজের বাসভবনের বিপরীত পাশে আওয়ামী লীগ কার্যালয়ের ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর শুনে মানুষ ভীড় করে। একপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যপাশে মানুষ থাকায় এই সড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদশী কয়েকজন জানান, রাত ১০ হঠাৎ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উপরে কালো ধোঁয়া দেখা যায়। পরে তৃতীয় তলায় গিয়ে দেখেন আগুন জ্বলছে। আগুনের প্রচন্ড তাপে কাছে যাওয়া যায় না। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।২০২৪ সালের ৫ই আগস্ট  ও পরে আরো দু,বার আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়া ও ভাংচুর করা হয়। তবে কে বা কারা এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায় নি। এটি পরিকল্পিতও হতে পারে বলে জানান অনেকে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা জানান,আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখন বলা যাচ্ছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com