মানিক দাস // আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় পরিদর্শনে আসেন। এ সময় তিনি রন্ধনশালা থেকে শুরু করে ওয়ার্ড পরিদর্শন করেন। শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে ডাক্তারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডাঃ সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দালালদের তালিকা তৈরি করে আমাকে দিবেন। আমি চেষ্টা করবো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কে দালাল মুক্ত করতে। গণপূর্ত কে বলা হয়েছে ভবনটিকে সংস্কার করার জন্য।
ভ্যাট দিয়ে ১৭৮ টাকায় তিন বেলা কি করে খাবার দিবে। ঠিকারদারকে বাঁচতে হবে, তার লোকজনকে বাঁচতে হবে। রোগীরা ও সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে কথা বলবে, কান না দিয়ে আপনারা রোগীর সেবা দিয়ে যান, সময়ের প্রতি দৃষ্টি দিবেন। গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে কি হয়েছে তা বলতে চাই না।
তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই লক্ষে কাজ করা হবে।
যত সমস্যায় থাকুক আপনারা রোগীদের সঠিক সেবা নিশ্চিত করবেন। ডিসি সাহেব ১৫ দিনে ২ বার আর আমি ১৫ দিনে ১ বার হাসপাতাল পরিদর্শন করবো। সরাসরি রোগীদের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে। কিছু জায়গায় একটু আইন পরিবর্তন হলে রোগীরা ভাল সেবা পাবে। আমি হলফ করে বলতে চাই হাসপাতালে কোন দালাল থাকবে না। এই বিষয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।
আপনারা আপনাদের নির্দিষ্ট সময়ে আসা নিশ্চিত করবেন। আপনারা যদি নিশ্চিত করেন সঠিক সময়ে আসবেন, আর সঠিক সেবা নিশ্চিত করবেন। এই হাসপাতালটি এখন অন্য স্থানে সরিয়ে নেয়া সম্ভব নয়। আমাদের কোথায় দূর্বলতা আছে, তা সনাক্ত করতে হবে।
উপস্হিত চিকিৎসকরা বলেন, অপারেশনের কিছু যন্ত্রাশং নষ্ট ও নেই। যদি এ যন্ত্রাশং গুলি স্বাস্হ মন্ত্রণায়ের মাধ্যমে আনা যায় তাহলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অপারেশন আরো সুন্দর ভাবে করা যাবে। ভাল মানের ইসিজি মেশিন আনা যায় তাহলে সেবার মান আরো বৃদ্ধি পাবে। হাসপাতালে দালালদের কারণে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। আউট ডোরে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। জনবল বৃদ্ধি পেলে চিকিসা সেবা বৃদ্ধি পাবে। আড়াইশ ব্রেডের হাসপাতালে রোগি থাকে ৪/৫ শ। নতুন ওয়ার্ড করার জন্য গণপূর্ত কে বলা হয়েছে। ২৪ এর ৫ আগস্টের পর আমাদের হাসপাতাল থেকে বহু জনবল ছাটাই করা হয়েছে। আমারা আজকে থেকে ওয়াদা করি কোনো রোগীর সাথে খারাপ আচরন ও ব্যবহার করবো না। জনবল কম থাকার কারণে রোগীরা সেবা পেতে একটু বিলম্ব হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ আসিবুল আহসান চৌধুরী, ডাঃ আনিসর রহমান, ডাঃ নুর এ আলম,ডাঃ আসিব ইকবাল,ডাঃ তাবেন্ডা, ডাঃ নাজমুল হক, ডাঃ আসিফ মাহমুদ,ডাঃ আবু সায়েম, ডাঃ নাজমুল হাসান,ডাঃ আব্দুল আজিজ, জেলা বিএনপির সাধারন সম্পাদক একেএম সলিমুল্লা সেলিম,সহ সভাপতি খলিলুর রহমান গাজীসহ চিকিৎসকরা।