বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids что понимается под честностью выплат?

মতলব উত্তর উপজেলায়,,,,,,,,,,, ঋণের টাকা শোধ করতে না পেরে বিষপানে টেইলার মাস্টারের আ ত্ম হ ত্যা 

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // ঋণের চাপ কতটা ভয়ংকর হতে পারে তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে মতলব উত্তর উপজেলার  ফতেপুর বাজার রোডে নিজের দোকানে বিষপান করেন টেইলার রাজন দাস(৫০)। সকাল ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করার পরও শেষ রক্ষা হয়নি। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজন দাসের বাবার নাম সুরেশ দাস ।তার গ্রামের  বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে তিনি এই আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর পর তার পরিবারের লোকজন হৃদরোগে রাজন দাসের মৃত্যু হয়েছে বলে লাশ এম্বুলেন্স যুগে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা নায়েক সফিকুল ইসলামের কাছে সন্দেহ হলে লাশ নেয়া আটকে দেন। পরে রাজন দাসের প্রকৃত মৃত্যুর ঘটনা তার পরিবারের লোকজন পুলিশের কাছে স্বিকার করে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com