বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids что понимается под честностью выплат?

মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে প্যাপিরাস পাঠাগার। শনিবার ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে কবিতা আবৃত্তি, সাহিত্য আড্ডা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক চানবক্স মুক্তারের সন্তান জাহাঙ্গীর কবির কাঞ্চন। তিনি বলেন, ভাষা আন্দোলনের সময় আমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। তার রাজনৈতিক জীবনে সেটাই ছিলো প্রথম জেলে যাওয়া। সে বছরই আমার জন্ম হয়। তাই ভাষা দিবসটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
আলোচনায় অংশ নেন পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব ও আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ৫২-এর ভাষা আন্দোলন সমগ্র পৃথিবীতে এক অনন্য নজির সৃষ্টি করেছে। রক্ত দিয়ে মায়ের ভাষা রক্ষা করে বীর শহীদেরা আমাদের ঋণী করে গেছেন। আজকের এই দিনে তাঁদের আত্মার শান্তি কামনা করি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com