বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফরিদগঞ্জে কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ // ধর্ষক আটক  চাঁদপুর জেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-গণহত্যা দিবসে ব্যাপক কর্মসূচি চাঁদপুর তিন নদীর মোহনায় দর্শনার্থীদের মিলনমেলা আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুর পৌরমহাশ্মশানের বার্ষিক হরিনাম সংকির্তন, শ্রীশ্রী শীতলা পূজা,  শ্রীশ্রী কালী পূজা 이상적인 도박 시설 Mastercard 수락 비트코인 카지노 사이트의 급증: 도박 산업의 게임 체인저 가장 인기 있는 것 중 하나 온라인 슬롯 머신: 종합 가이드 চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  সাইরেন এর ঈদ উপহার প্রদান  চাঁদপুর বড় স্টেশন মূলহেড এলাকায় দেড়শতাধিক স্থাপনা উচ্ছেদ //  মালামাল জব্দ // ১ জনকে অর্থদণ্ড  চন্দ্রবিন্দু টেক্সটাইলে বেড়েছে নারী ক্রেতার ভিড় 

চাঁদপুর জেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-গণহত্যা দিবসে ব্যাপক কর্মসূচি

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে
মানিক দাস // ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ৯ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে এক সভা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে ঐদিন বেলা ১০ টায় জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক, ব্যবসায়িক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা করেন।
সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণহত্যা,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এর গুরুত্ব তাৎপর্য তুলে ধরে চাঁদপুরের জেলা প্রশাসক বলেন,২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সকলের অংশগ্রহণের আহ্বান জানান। ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে ৫ টি সিদ্ধান্ত ও বেশ কটি কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা প্রশাসন। এ মধ্যে রয়েছে  প্রমান্য চিত্র প্রদর্শনী,গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা,নিহতদের জন্যে বিশেষ দোয়া বা প্রার্থনা,রাত সাড়ে ১০ টা থেকে ১মিনিট  পর্যন্ত ব্লাক আইট কর্মসূচি পালন করা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে চাঁদপুরে ১টি জেলা কমিটি গণহত্যাসহ ১২টি উপ-কমিটি গঠন এবং ১৩ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’এ গুলো হলো : ১টি জেলা কমিটি, তোপধবনি উপ-কমিটি,পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটি,আমন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি,কুচকাওয়াজ উপ-কমিটি, জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি ,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপ-কমিটি, মিলাদ মাহফিল কমিটি, প্রচার উপ-কমিটি, অর্থ উপ-কমিটি,রচনা,কবিতা আবৃত্তি,চিত্রাংকনও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা উপ-কমিটি। ইতিমধ্যেই এসব কার্যবিবরণীর চিঠি সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ ও দপ্তর দপ্তরে আমন্ত্রণ কার্ডসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২৬ মার্চ রাতে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ-সূচনা ও সরকারি-বেসরকারি ভবনে পতাকা উত্তোলন।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোরসহ সমাবেশ ও কুচকাওয়াজ,জাতীয় পতাকা ও বিভিন্ন রঙ এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিত করা হবে। সকাল ১১ টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ পরিবারের সমদ্যদের সংবর্ধনা । বাদ আছর জাতির শান্তি,সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে মোনাজাত বা প্রার্থনা ।
বিকেল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা মঞ্চায়ন। এ ছাড়াও সকল হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধি স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুরের সকল সুধি সমাজের ব্যাক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com