মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিক জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌকিদার বাড়ির আব্দুল হান্নানের নতুন ভবনের তৃতীয় তলায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একই বাড়ির জহিরুল ইসলাম নিচে পড়ে যান। তৎক্ষনিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। বাদ আসর জানাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com