মানিক দাসঃ চাঁদপুর শহরের টেকনিক্যাল স্কুলের সামনে সিএনজি স্কুটার দূর্ঘটনায় শিশুসহ ৪ মারাত্মক ভাবে আহত হয়েছে। তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুর ১ টার দিকে। জানাগেছে, চাঁদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে সিএনজি স্কুটার বাবুরহাটের দিকে যাচ্ছিল। টেকনিক্যাল স্কুলের সামনে গেলে সিএনজি স্কুটারটির এক্সেলেটর ভেঙ্গে যায়। আর তাতেই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের সিএনজি স্কুটার চালক হেলাল (৫০),সেনের দিঘীরপার এলাকার দাদী
মনি বেগম(৩৫), নাতি মাহাদি (৩)ও রিক্সা চালক গুচ্ছ গ্রাম এলাকার
সেনের দিঘীর পার দুলাল হোসেন (৪৫)মারাত্মক ভাবে আহত হয়। তাদের কে স্হানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করিয়েছে।