নিজস্ব প্রতিবেদক ।। জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা ট্রাক্সফোর্স কমিটি ও জেলা পন্য বিপনন কমিটির সভা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। এসময় তিনি বলেন, রমজান মাসে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সকল দপ্তর কাজ করছে।

তবে বাজারে আমাদের তদারকি বাড়াতে হবে।লকোন অবস্থাতেই গরু ও মুরগির মাংসের দাম নির্ধারিত মূল্যের বাইরে যেন বিক্রি না করা হয় সেদিকে নজর রাখতে হবে। মাংসে ভেজাল বা প্রতারণার আশ্রয় নিলে তাকে কঠোর শাস্তির আওয়তায় আনা হবে। প্রয়োজনে জরিমানার সাথে সাথে সল্প মেয়াদে জেল দিতে হবে। বাজার মনিটরিং ও অভিযানের সময় ভোক্তার সাথে চেম্বার, ক্যাাব ও প্রেসক্লাব প্রতিনিধি সাথে থাকবে।
তিনি আরও বলেন, গত মাসের ২৭ তারিখ জেলা প্রশাসনের আয়োজনে ও চেম্বার এবং ক্যাবের যৌথ বাস্তবায়নে বিপনীবাগ বাজারের যে সভা হয়েছে তার জন্য আমি চেম্বার ও ক্যাব কে ধন্যবাদ জ্ঞাপন করছি। খোলা ময়দানে এধরনের সভা দুই মাস পর পর করলে ভোক্তা ও ব্যবসায়ি উভয়ের জন্য ভাল হয়। আগে গ্রামে গঞ্জে মুড়ি ভাজতো, সেখান থেকে করেপোরেট কম্পানিগুলো তাদের থেকে কিনে বেশী দামে বিক্রি করছে। করপোরেট কম্পানি গুলোর অনেক ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, হলুদ ও মরিচের গুড়ায় রং মিশানো হচ্ছে যা শরীরের জন্য বেশ ক্ষতিকর। বিশেষ করে কর্পোরেট কম্পানির প্যাকেটজাত পন্যের গুড়াগুলো বেশী রংচঙ্গা হয়। গতমাসে ক্যাবের বাস্তবায়নে বিপনীবাগের খোলা ময়দানে একটি মতবিনিময় সভা হয়েছে যেখানে সকল শ্রেণির ব্যবসায়ি ও ভোক্তারা উপস্থিত ছিলেন। এসভাটি এবারের রমজানের আগে হওয়ায় বেশ সারা ফেলেছে।
সভায় আরও বক্তব্য রাখেন, বিএসটি আই এর উপপরিচালক পরিতোষ চন্দ্র তালুকদার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি তমাল কুমার ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ ইমতিয়াজ আহমেদ, জাতীয় ভোক্তা অধিপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান, জেলা মারর্কটিং অফিসার রেজাউল করিম, চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জ্যোর্তিময় ভৌমিক, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম নজরুল ইসলাম, সভায় বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মাইনু আখন্দ, পদ্মা-মেঘনা-যমুনা অয়েল ডিপোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চাল ভাল রাখার জন্য চালে মেডিসিন দেওয়া হেচ্ছে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে আমাদের আরও নজরদারি করতে হবে। রমজানে ইফতারি পন্যেতে কোন ভাবেই রং মেশানো যাবে না। রমজানে যাতে কোনভাবেই পণ্যের দাম বৃদ্ধি না হয় সে বিষয়ে চেম্বার পুরানবাজারের ব্যবসায়িদের নিয়ে সভা করেছে বলে উল্লেখ করেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল কুমার ঘোষ।