রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

মানিক দাস // চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত আছেন।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের কথা জানানো হয়।
উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলামের  স্থলাভিষিক্ত হবেন আহমেদ জিয়াউর রহমান। মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সাধারণত কর্মকর্তাদের দক্ষতা, সততা এবং পূর্বের কর্মস্থলের পারফরম্যান্সকে গুরুত্ব দেয় সরকার। নতুন এই নিয়োগের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসনে নতুন গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com