শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Online Online Casino Real Money: The Ultimate Guide 1 চাঁদপুর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না চাঁদপুরে স্ত্রীর সাথে অভিমান করে ৫ সন্তানের জনকের আত্মহত্যা  চাঁদপুর সরকরি জেনারেল হাসপাতাল থেকে চার দালাল আটক  // একজনের ছার  Ideális Mastercard Online kaszinók Online: Élvezze a Biztonságos és Kényelmes Szerencsejátékot চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের নতুন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নেবার ঘোষনায় সরকারকে অভিনন্দন ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইনের

চাঁদপুরে স্ত্রীর সাথে অভিমান করে ৫ সন্তানের জনকের আত্মহত্যা 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমান করে ৫ সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রিল)  দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মকিমপুর গ্রামের আখন বাড়িতে।৫ সন্তানের জনক  অহিদুল্যা (৫৫) তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য করে। তারই সূত্রধরে রাগে খুবে অহিদুল্যা নিজ শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
মৃতের ছেলে আজাদ জানায়, তার পিতা পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করে, নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। রাত দুটার দিকে সে দেখতে পায় তার পিতা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে ঝুলন্তবস্হায় দেখতে পায়। স্হানীয়রা রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দিলে সকালে সহকারি উপ পরিদর্শক নাদের শাহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্হল থেকে অহিদুল্যার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে  ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। মৃত অহিদুল্যা ৫ পুত্র সন্তানের জনক ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com