মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে শিশুর মরদেহ উদ্ধারে গিয়ে ডুবুরী অসুস্হ 

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।।চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু শিশু মারা যায় ।
এক শিশুর মরদেহ উদ্ধার করা গেলে ও আরো এক শিশু ডাকাতিয়া নদী এখনো নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ এপ্রিল) দুপুরে। নিখোঁজ শিশুর সন্ধানে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশে গিয়ে অনুসন্ধান করতে গিয়ে সোমবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় হাসিবুর রহমান (৩০) নামের এক ডুবুরি অসুস্হ হয়ে পরে। বিষয়টি আচ করতে পেরে সহযোগি ডুবুরিরা ও চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস সদস্য দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাসুদ রানা পরীক্ষা নিরীক্ষার পর তাকে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
জানাযায়, প্রতিদিনের ন্যায় বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর  শিশু ছেলে  মো. শাহাদাত(৬)  ও মাঈনুদ্দিনের  শিশু ছেলে মাহমুদ(৬) ডাকাতিয়া নদীতে গোসল করতে যায় । পানিতে নেমে দু শিশু খেলা করছিলো।
খেলার ছলে একে অপরকে জড়িয়ে ধরে।আর তখন  পানির স্রোতে দু শিশু তলিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর নৌ  ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা নদীতে অনুসন্ধান করে শাহাদাতের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় প্রথম দিনের অনুসন্ধানের কাজ সমাপ্ত করে।সোমবার সকাল থেকে নদীতে নিখোঁজ মাহমুদের সন্ধান কাজ শুরু করে। বেলা ১১ টায় ডুবুরী হাসিবুর রহমান পানিতে অসুস্হ হয়ে পরে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ইসিজি প্রথমে নিল আসে। সবাই ভেবে ছিল ডুবুরি হাসিবুর হয়তো আর নেই। পরবর্তিতে চিকিৎসক বুকে পাস্ন করার পর তার হার্ট বিট স্বাভাবিক হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com