স্টাফ রিপোটার // জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্হা গ্রহনের দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গশনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলাতে ও নিয়মিত বাজার দারকিমূলক অভিযান পরিচালনা করে
আসছে। তবে সম্প্রতি ঢাকায় পরিচালিত একটি বাজার অভিযানে সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দৃঢ়ভাবে মনে করে, এ ধরনের
পরিস্থিতি যাতে অত্র জেলায় কোনোভাবেই তৈরি না হতে পারে, সে জন্য আগাম ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রযোজন। জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় হতে পরিচালিত বাজার তদারকিমূলক
অভিযানগুলো নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন হওয়া ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রযোজন। আমরা চাঁদপুর জেলা ক্যাব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
জেলা ক্যাবের সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্যাবের সাবেক সাধারন সম্পাদক ও সুজনের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন, সহ সভাপতি সাতারু ছানাউল্যাহ খান,সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, প্রচার সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ড্রাগ এন্ড ক্যামিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি সুভাষ চন্দ সাহা, জেলা ক্যাব সদস্য উজ্জ্বল হোসাইন, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম লিমন।