রমজানের শুরু থেকে হাজারো মানুষ ছুটে আসছে বিকালে ইফতার সামগ্রী কিনতে কালি বাড়ি মোড় এলাকার আল হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টে । আল হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টে মালিক মরহুম জামাল গাজীর ছোট ছেলে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অপু গাজী জানান, পবিত্র মাহে রমজান হলো সিয়াম সাধনার পবিত্র মাস। এই পবিত্র মাসে আমরা আমাদের প্রতিষ্ঠানে রোজাদারদের জন্য নির্ভেজাল ইফতার সামগ্রী তৈরি করছি। আমাদের ইফতার সামগ্রীতে রয়েছেঃ ছোলা, পেয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, জিরাপি, রেশমি জিলাপি, বুরিন্দা, শাকের বরা, চিংড়ি বরা, পাকুরা, আস্ত ডিমের চপ, সবজি রোল, চিকেন রোল, টিকা কাবাব, কাকলেট বড়, কাকলেট ছোট, সেন্ডুউইচ, কাঠি কাবাব বড়, কাঠি কাবাব ছোট, কিমা চপ, চিকেন চপ, চিকেন তান্দুরী, তাওয়া ঝাল ফ্রাই, গ্রীল, চিকেন ফ্রাই, পরোটা, নান রুটি, হারিম, মাঠা, বোরহানি, লাচ্ছিসহ নানা আইটেমের ইফতার সামগ্রী কিনতে বিকেল হলেই আল হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টে ক্রেতার ভীড় দেখা যায় ।