রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে  জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা ফরিদগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ ,ফুলের ডালা ভাংচুর মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক Скачать Мостбет Казино: Как открыть двери азарта в Казахстане মতলব উত্তর উপজেলায়,,,,,,,,,,, ঋণের টাকা শোধ করতে না পেরে বিষপানে টেইলার মাস্টারের আ ত্ম হ ত্যা  চাঁদপুরের কচুয়ায় স্কুলে অগ্নিদগ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু: প্রধান শিক্ষকসহ ৯ শিক্ষকের শাস্তি

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দেন।  রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বহুল প্রতিক্ষিত নির্বাচনের আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের জন্য দিনটি স্মরণীয়। বিশেষ করে আমার ডানে ও বামে জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার ফাউন্ডার মেম্বার। ওনারা সহকারে মনোনয়ন জমা দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয় যাত্রা শুরু করলাম৷ আপনাদের দোয়া এবং চাঁদপুরবাসীর কাছে অনুরোধ থাকবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চাঁদপুরকে যেন উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে চাঁদপুরে আন্দোলন ও সংগ্রাম করেছি। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের জন্য। এই ফসল আমাদেরই। আমরা মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com