সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চাঁদপু‌রে ক্যাব`র মানববন্ধন ও‌ স্মারক‌লি‌পি প্রদান রাজধানীতে মেঘনা পাড়ের স্বজন ফোরাম-এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  চাঁদপুরের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে  জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা ফরিদগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ ,ফুলের ডালা ভাংচুর মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দুই মেধাবীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে প্যাপিরাস পাঠাগার

  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে শিক্ষাবৃত্তি- ২০২৬ প্রদানের উদ্যোগ নিয়েছে প্যাপিরাস পাঠাগার।
দুজন মেধাবী শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হয়। সোমবার ৫ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, শিক্ষক নেতা ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব, চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, খাজিদা মুন্নী ও লিজা ইসলাম।
এ বছর বৃত্তি পেয়েছেন মেধাবী শিক্ষার্থী রেদোয়ান ইসলাম মাফি ও রাইসা ইসলাম তাসনীম। দুজনেই আল-আমিন একাডেমিতে অধ্যয়নরত।
সভাপ্রধান দিলীপ ঘোষ বলেন, বৃত্তিপ্রাপ্তরা একদিন সমাজে আলো ছড়াবে। তাদের হাত ধরে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, আমরা চেষ্টা করবো প্রতি বছর এভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে। শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারে না।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আজকে যারা বৃত্তি পেয়েছে একদিন তারাই অন্যদের বৃত্তি প্রদানের উদ্যোক্তা হবে। সমাজকে সমৃদ্ধ করতে এরাই একদিন অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রথমবারের মতো প্রদান করা শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে ২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়।
সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com