এস এম পারভেজঃ
রাজধানীর অন্যতম অভিজাত অনুষ্ঠানস্থল বার্ডস আই কনভেনশন হল-এ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মেঘনা পাড়ের স্বজন ফোরাম’-এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬।

সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক, সমাজসেবক ও সংগঠক মোঃ আব্দুল খালেক। ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ফোরামের সিনিয়র সমন্বয়ক আলহাজ্ব গোলাম মাবুদ হাওলাদার, সমন্বয়ক সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন, সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মকবুল হোসেন সিপাহী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল আজিজ ফারুকীসহ জোন কমিটি ও অডিট/নিরীক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে মাহবুব মোর্শেদ চৌধুরী ওয়াদুদ, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ শাহজালাল বেপারী, মোঃ কায়কোবাদ, মোঃ হানিফ মিয়া, মোঃ মহিউদ্দিন ঢালী, মোঃ সালাহ উদ্দিন ঢালী, মোঃ ইউসুফ আলী, মোঃ আবুল কাশেম, মোঃ খোরশেদ আলম চকিদার, আবুল কাশেম চোকদার, মোঃ মোস্তাফিজুর রহমান (আকাশ), মোঃ লুৎফুর রহমান মিন্টু এবং সংগঠনের সচিব মোঃ রাসেদ রানাসহ উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সভায় অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে ফোরামে গঠনতন্ত্র এর মোড়ক উন্মোচন করেন ও শপথ বাক্য পাঠ করান মোঃ হোসেন। সকল সদস্যদের কন্ঠভোটে অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের আর্থিক বিবরণী পেশ ও অনুমোদিত হয়।পাশাপাশি সংগঠনের আগামী এক বছরের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়।মানবকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ,সদস্যসংখ্যা বৃদ্ধি, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সমন্বয়ক ও জোন কমিটির সদস্যরা সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে গঠনমূলক মতামত তুলে ধরেন। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে ‘স্বজন ফোরাম’ একটি আদর্শ মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল খালেক বলেন, মেঘনা পাড়ের স্বজন ফোরাম অধ্যুষিত এলাকার সজ্জন ও সচেতন ব্যক্তিদের একটি সেতুবন্ধন পরিবার। ইতোমধ্যে প্রায় দুই শতাধিক সদস্য এবং কয়েক হাজার সাধারণ মানুষের আস্থায় সংগঠনটি মানবকল্যাণে একটি দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করেছে। তিনি কার্যকরী পরিষদের সুশৃঙ্খল ও সুশাসনভিত্তিক নেতৃত্ব নিশ্চিত করে সংগঠনের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে সকল সদস্যকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সামাজিক সম্প্রীতি, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘মেঘনা পাড়ের স্বজন ফোরাম’ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।