সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে খাদ্য গুদামে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের হঠাৎ পরিদর্শন Mobile Gambling Enterprise: The Ultimate Guide to Video Gaming on the Go Odkryj Ekscytujący Glob Darmowych Demonstracji Portów Gier জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে ৪‌টি অ‌ধিদপ্ত‌রের মা‌সিক সভায় নিত্যপন্ন ও মাংস দাম স্বাভাবিক রাখতে প্রতিদিন নিয়মিত অভিযান করতে হবে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ‌মোঃ এরশাদ উ‌দ্দিন শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চাঁদপু‌রে ক্যাব`র মানববন্ধন ও‌ স্মারক‌লি‌পি প্রদান রাজধানীতে মেঘনা পাড়ের স্বজন ফোরাম-এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  চাঁদপুরের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে  জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে ৪‌টি অ‌ধিদপ্ত‌রের মা‌সিক সভায় নিত্যপন্ন ও মাংস দাম স্বাভাবিক রাখতে প্রতিদিন নিয়মিত অভিযান করতে হবে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ‌মোঃ এরশাদ উ‌দ্দিন

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক ।। জেলা তেল ম‌নিট‌রিং ক‌মি‌টি, জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টি, নিত‌্যপ্রয়োজনীয় দ্রব‌্যমূল‌্য প‌রি‌স্থি‌তি সংক্রান্ত জেলা ট্রাক্স‌ফোর্স ক‌মি‌টি ও জেলা পন‌্য বিপনন ক‌মি‌টির সভা সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (২৩ ফেব্রুয়া‌রি) সকাল ১০টায় জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব ক‌রের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ এরশাদ উ‌দ্দিন। এসময় তি‌নি ব‌লেন, রমজান মা‌সে ভোগ‌্যপ‌ণ্যের দাম স্থিতিশীল রাখ‌তে সকল দপ্তর কাজ কর‌ছে।

ত‌বে বাজা‌রে আমা‌দের তদার‌কি বাড়া‌তে হ‌বে।লকোন অবস্থা‌তেই গরু ও মুর‌গির মাংসের দাম নির্ধা‌রিত মূ‌ল্যের বাই‌রে যেন বি‌ক্রি না করা হয় সে‌দি‌কে নজর রাখ‌তে হ‌বে। মাং‌সে ভেজাল বা প্রতারণার আশ্রয় নি‌লে তা‌কে ক‌ঠোর শা‌স্তির আওয়তায় আনা হ‌বে। প্রয়োজ‌নে জ‌রিমানার সা‌থে সা‌থে সল্প মেয়া‌দে জেল দি‌তে হ‌বে। বাজার ম‌নিট‌রিং ও অ‌ভিযা‌নের সময় ভোক্তার সা‌থে চেম্বার, ক‌্যাাব ও প্রেসক্লাব প্রতি‌নি‌ধি সাথে থাক‌বে।

তি‌নি আরও ব‌লেন, গত মা‌সের ২৭ তা‌রিখ জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে ও চেম্বার এবং ক‌্যা‌বের যৌথ বাস্তবায়‌নে বিপনীবাগ বাজা‌রের যে সভা হ‌য়ে‌ছে তার জন‌্য আ‌মি চেম্বার ও ক‌্যাব কে ধন‌্যবাদ জ্ঞাপন কর‌ছি। খোলা ময়দা‌নে এধর‌নের সভা দুই মাস পর পর করলে ভোক্তা ও ব‌্যবসা‌য়ি উভ‌য়ের জন‌্য ভাল হয়। আ‌গে গ্রা‌মে গ‌ঞ্জে মু‌ড়ি ভাজ‌তো, সেখান থে‌কে করে‌পো‌রেট কম্পা‌নিগু‌লো তা‌দের থে‌কে কি‌নে বেশী দা‌মে বি‌ক্রি কর‌ছে। কর‌পো‌রেট কম্পা‌নি গু‌লোর অ‌নেক ছোট ছোট ব‌্যবসায়ী‌দের ব‌্যবসা নষ্ট ক‌রে দি‌চ্ছে।

চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি সোহেল রুশদী তার  বক্ত‌ব্যে ব‌লেন, হলুদ ও ম‌রি‌চের গুড়ায় রং মিশা‌নো হচ্ছে যা শরী‌রের জন‌্য বেশ ক্ষ‌তিকর। বি‌শেষ ক‌রে ক‌র্পো‌রেট কম্পা‌নির প‌্যা‌কেটজাত প‌ন্যের গুড়াগু‌লো বেশী রংচঙ্গা হয়। গতমা‌সে ক‌্যা‌বের বাস্তবায়‌নে বিপনীবা‌গের খোলা ময়দা‌নে এক‌টি মতবিনিময় সভা হ‌য়েছে যেখা‌নে সকল শ্রেণির ব‌্যবসা‌য়ি ও ভোক্তারা উপ‌স্থিত ছি‌লেন। এসভা‌টি এবা‌রের রমজা‌নের আ‌গে হওয়ায় বেশ সারা ফে‌লে‌ছে।

সভায় আরও বক্তব‌্য রা‌খেন, ‌বিএস‌টি আই এর উপপ‌রিচালক প‌রি‌তোষ চন্দ্র তালুকদার, চাঁদপুর চেম্বার অব কমা‌র্সের সি‌নিয়র সহ সভাপ‌তি তমাল কুমার ঘোষ, নৌ পু‌লি‌শের সহকারী পু‌লিশ ইম‌তিয়াজ আহ‌মেদ, জাতীয় ভোক্তা অ‌ধিপ্ত‌র সংরক্ষণ অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক আব্দুল্লা আল ইমরান, জেলা মারর্কটিং অ‌ফিসার রেজাউল ক‌রিম, চাঁদপুর জেলা ক‌্যা‌বের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠ‌নিক সম্পাদক অ‌ভি‌জিত রায়, বাংলা‌দেশ রে‌ঁ‌স্তোরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জ্যো‌র্তিময় ভৌ‌মিক, জেলা স‌্যা‌নেটা‌রি ইন্স‌পেক্টর এস এম নজরুল ইসলাম, সভায় বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মাইনু আখন্দ, পদ্মা-‌মেঘনা-যমুনা অ‌য়েল ডি‌পোর প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন।

সভায় বক্তারা ব‌লেন, চাল‌ ভাল রাখার জন‌্য চা‌লে মে‌ডি‌সিন দেওয়া‌ হে‌চ্ছে যা শরী‌রের জন‌্য ক্ষ‌তিকর হ‌তে পা‌রে। এ বিষ‌য়ে আমা‌দের আরও নজরদা‌রি কর‌তে হ‌বে। রমজা‌নে ইফতা‌রি প‌ন্যেতে কোন ভা‌বেই রং মেশানো যা‌বে না। রমজা‌নে যা‌তে কোনভা‌বেই প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না হয় সে বিষ‌য়ে চেম্বার পুরানবাজা‌রের ব‌্যবসা‌য়ি‌দের নি‌য়ে সভা ক‌রে‌ছে ব‌লে উ‌ল্লেখ ক‌রেন চেম্বার অব কমা‌র্সের সহ সভাপ‌তি তমাল কুমার ঘোষ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com